শুক্রবার, ২০২৬ সেপ্টেম্বর ০৪ | ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাত্রদল নেতার নির্যাতনের অভিযোগ, উদ্ধার করলো পুলিশ রাজশাহীতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, গ্রেপ্তার ২ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২ পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন
প্রতিবেদক - | বৃহস্পতিবার, ২০২৬ সেপ্টেম্বর ০৩, ০৩:৫৬ অপরাহ্ন
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

দীর্ঘ দুই শতকের অপেক্ষা। এর মধ্যে পেরিয়ে গেছে টানা পাঁচ প্রজন্ম। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মহারাষ্ট্রের এক পরিবারে জন্ম নিয়েছে কন্যাসন্তান। বহু প্রতীক্ষিত এই নবজাতককে ঘিরে পরিবারজুড়ে এখন আনন্দ-উৎসবের আমেজ। হাসপাতাল থেকে মা মেয়েকে ফুলে সাজানো রথে করে, ব্যান্ডপার্টি, ঢাকঢোল নানা আয়োজনের মধ্য দিয়ে রাজকীয়ভাবে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

মহারাষ্ট্রের বিড জেলার পারলি এলাকার দহিফলে পরিবারে ঘটেছে এই আনন্দের ঘটনা। পরিবারের সদস্য কল্পনা হৃষিকেশ দহিফলের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাশিশু। নাম রাখা হয়েছেগার্গী হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে বরণ করে নিতে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক শোভাযাত্রার।

ঢাকঢোল, কাঁসর ব্যান্ডপার্টির সুরের সঙ্গে ফুল দিয়ে সাজানো রথে করে গার্গী তার মাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরিবারের নতুন সদস্যকে রাজকুমারীর মতো করে বরণ করার দৃশ্য দেখতে আশপাশের অনেক মানুষও সেখানে ভিড় করেন। পুরো আয়োজনকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

নাতনির জন্মে আবেগাপ্লুত গার্গীর দাদু লিম্বাজী দহিফলে। তিনি বলেন, পরিবারের ঘরে কন্যাসন্তানের আগমন তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। দীর্ঘদিন ধরে পরিবারে কোনো মেয়েশিশু না থাকায় যে আক্ষেপ ছিল, গার্গীর জন্মের মধ্য দিয়ে সেই অপেক্ষারও অবসান হয়েছে।

গার্গীর ঠাকুমা সুরেশা দহিফলেও নাতনির জন্মে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার ভাষায়, ‘আমাদের ঘরে আজ সাক্ষাৎ লক্ষ্মী এসেছে।নাতনির আগমনে পরিবারের সবাই ভীষণ আনন্দিত বলেও জানান তিনি।

গার্গীর বাবা বলেন, অনেক পরিবার এখনো ছেলেসন্তানের প্রত্যাশা করে। কিন্তু একটি মেয়েশিশুর জন্ম যে আনন্দ আবেগ নিয়ে আসে, তা আলাদা। মেয়েরা বাবার সঙ্গে বিশেষভাবে ঘনিষ্ঠ হয়। তাই গার্গীকে ফুলের মতো যত্নে বড় করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

পরিবারটির সদস্যরা জানান, কন্যাসন্তানের জন্ম কোনোভাবেই কম আনন্দের বিষয় নয়বরং এটি গর্ব উদযাপনের উপলক্ষ। সমাজে মেয়েশিশুর জন্মকে ইতিবাচকভাবে দেখার বার্তা ছড়িয়ে দিতেই তারা এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন। একই সঙ্গে কন্যাসন্তানের জন্মকে আনন্দের সঙ্গে উদযাপনের আহ্বানও জানানো হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।